জীবনযাপন / গরমেও ঠোঁট ফাটে? চিন্তা নয়, এই ৫ উপায়েই মিলবে সহজ সমাধান

গরমেও ঠোঁট ফাটে? চিন্তা নয়, এই ৫ উপায়েই মিলবে সহজ সমাধান

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক


ঠোঁট আমাদের মুখের অন্যতম সংবেদনশীল অংশ। একদিকে যেমন এটি সৌন্দর্যের প্রকাশ ঘটায়, অন্যদিকে তেমনই সঠিক যত্ন না নিলে সৃষ্টি করে বিব্রতকর পরিস্থিতি। অনেকেই মনে করেন ঠোঁট ফাটার সমস্যা শুধু শীতে হয়, কিন্তু গরমেও অনেকের এই সমস্যায় ভুগতে দেখা যায়।

তীব্র রোদ, পানিশূন্যতা কিংবা ভুল লিপবাম ব্যবহারের কারণে গরমে ঠোঁট ফাটার সমস্যা তৈরি হতে পারে। ঠোঁট ফেটে গেলে শুধু যে রুক্ষ লাগে তা নয়, রক্ত পড়া, জ্বালা ও কালচে হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। সঠিক যত্ন ও উপযুক্ত লিপ কেয়ারের মাধ্যমেই এর সমাধান সম্ভব।

চলুন জেনে নিই গরমে ঠোঁট ভালো রাখতে যা যা করবেন:

১. হাইড্রেটিং লিপবাম বেছে নিন
মোম, নারকেল তেল, শিয়া বাটার ইত্যাদি হাইড্রেটিং উপাদানযুক্ত লিপবাম ঠোঁটকে গভীরভাবে ময়েশ্চারাইজ করে। এটি ঠোঁট ফাটার সমস্যা রোধ করে এবং ঠোঁট নরম রাখে।

২. SPF যুক্ত লিপবাম ব্যবহার করুন
সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি থেকে রক্ষা করতে লিপবামে অবশ্যই SPF থাকা উচিত। এটি ঠোঁটকে সানবার্ন ও পিগমেন্টেশন থেকে রক্ষা করে।

৩. দীর্ঘস্থায়ী হাইড্রেশন দিন
সারাদিন ঠোঁট আর্দ্র রাখতে এমন লিপবাম বেছে নিন যেটি বারবার ব্যবহার করতে না হয়। এতে ঠোঁট শুকিয়ে যাবে না এবং বারবার লিপবাম দেওয়ার ঝামেলাও থাকবে না।

৪. প্যারাবেন ও রাসায়নিক মুক্ত পণ্য বেছে নিন
ত্বকে অ্যালার্জি বা হরমোনজনিত সমস্যা থাকলে অবশ্যই প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ, প্যারাবেন-মুক্ত লিপবাম ব্যবহার করুন। এটি ঠোঁটের জন্য নিরাপদ এবং দীর্ঘমেয়াদে ক্ষতি করে না।

৫. টিন্টেড লিপবাম ব্যবহার করুন
লিপস্টিক না লাগিয়ে হালকা রঙের আভা পেতে চাইলে টিন্টেড লিপবাম ব্যবহার করুন। এটি ঠোঁট রাঙায় আবার ময়েশ্চারাইজও করে।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন