রাজনীতি / রাতের আঁধারে ফ্যাসিবাদবিরোধী ৫ দলের জরুরি বৈঠক

রাতের আঁধারে ফ্যাসিবাদবিরোধী ৫ দলের জরুরি বৈঠক

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইয়ের আহ্বানে ফ্যাসিবাদবিরোধী পাঁচটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মধ্যে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাতে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ঢাকার পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন—

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর

এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব

অধ্যাপক আশরাফ আলী আকন

মাওলানা গাজী আতাউর রহমান

ইঞ্জিনিয়ার আশরাফুল আলম

মাওলানা শেখ ফজলে বারী মাসউদ

মাওলানা ইমতিয়াজ আলম

মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের

আহমদ আবদুল কাইয়ুম

ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান (এবি পার্টি)

সারোয়ার তুষার (এনসিপি)

মোহাম্মদ সাদ্দাম হোসেন (এনসিপি)

আবু হানিফ (গণ অধিকার পরিষদ)

প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ (ইসলামী আন্দোলন মহাসচিব)

প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী (প্রেসিডিয়াম সদস্য)

বৈঠকে দেশ গঠনের লক্ষ্যে আরও ঘনিষ্ঠভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং শান্তি-স্থিতিশীলতা রক্ষায় কার্যকর কৌশল গ্রহণের বিষয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ ড. মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের অধীনে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের জন্য সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

এছাড়া, ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক শক্তিকে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ শফিকুর রহমান মুঠোফোনে মতামত দিয়ে এই উদ্যোগের প্রতি একাত্মতা প্রকাশ করেন।

সর্বশেষে, নেতৃবৃন্দ দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার এবং জাতীয় স্থিতিশীলতা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন