সারাদেশ / জুলাই আন্দোলন শেষ হয়নি, বিরোধী শক্তি হামলার প্রস্তুতি নিচ্ছে: প্রেস সচিব

জুলাই আন্দোলন শেষ হয়নি, বিরোধী শক্তি হামলার প্রস্তুতি নিচ্ছে: প্রেস সচিব

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

জুলাই আন্দোলন এখনো শেষ হয়নি, কারণ এর বিরোধী শক্তিগুলো এখনও সক্রিয় এবং তারা হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “গত নয় মাসে আমি বুঝতে পেরেছি—জুলাই শেষ নয়। এটি কেবল একটি সময়কাল নয়, এটি একটি ফ্রন্টলাইন, যেটিকে প্রতিদিন রক্ষা করতে হয়।”

তিনি বলেন, “যারা জুলাইয়ের বিরোধিতা করেছিল, তারা হারিয়ে যায়নি। তারা পর্যবেক্ষণ করছে, অপেক্ষা করছে এবং আবার হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে।”

শফিকুল আলম আরও বলেন, দেশে এখন দুই ধরনের দৃষ্টিভঙ্গি বিদ্যমান। একটি পক্ষ চায় গণতান্ত্রিক, মুক্ত ও প্রগতিশীল বাংলাদেশ। আরেক পক্ষ লালন করে লুটেরা, বংশগত ও চেতনাবাজ শাসনব্যবস্থা, যা অতীতের দুর্নীতির ছায়া আঁকড়ে আছে।

সতর্কবার্তা দিয়ে তিনি লেখেন, “আর ভুল কোরো না—যখনই তুমি বিশ্রাম নাও, ভাবো যে লড়াই শেষ, তখনই তারা ফিরে আসে হিংসা, প্রপাগান্ডা আর বিষ ছড়িয়ে।”

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন