সারাদেশ / রাজধানীর ৯ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

রাজধানীর ৯ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

প্রধান বিচারপতির বাসভবন, মাজার গেটসহ রাজধানীর গুরুত্বপূর্ণ ৯টি স্থানে যেকোনো সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৫ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১৫ মে ২০২৫ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব স্থানে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ থাকবে।

নিষিদ্ধ ঘোষিত স্থানগুলো হলো:
১. প্রধান বিচারপতির সরকারি বাসভবন
২. বিচারপতি ভবন
৩. জাজেস কমপ্লেক্স
৪. সুপ্রিম কোর্ট প্রধান গেট
৫. মাজার গেট
৬. জামে মসজিদ গেট
৭. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১
৮. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২
৯. বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখ

এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনো দাবিদাওয়া আদায়ের নামে রাস্তায় সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন