সারাদেশ / দেশে যাত্রা শুরু করেছে স্টারলিংক

দেশে যাত্রা শুরু করেছে স্টারলিংক

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

স্যাটেলাইট নির্ভর উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানটি দুটি প্যাকেজে এই সেবা চালু করেছে—স্টারলিংক রেসিডেন্স ও রেসিডেন্স লাইট, যাদের মাসিক মূল্যক্রমে ৬০০০ টাকা ও ৪২০০ টাকা।

মঙ্গলবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফাইজ তাইয়েব আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, স্টারলিংক কর্তৃপক্ষ তাকে ফোনে বিষয়টি জানিয়েছে এবং পরে তাদের এক্স হ্যান্ডেলে (X.com) তা প্রকাশ করে।

সেবাটি পেতে গ্রাহকদের এককালীন ৪৭ হাজার টাকা দিয়ে সেটআপ যন্ত্রপাতি কিনতে হবে। তবে এখানে কোনো স্পিড ও ডেটা লিমিট নেই। একজন ব্যবহারকারী ৩০০ এমবিপিএস পর্যন্ত গতিতে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।

ফাইজ তাইয়েব বলেন, খরচ বেশি হলেও এটি প্রিমিয়াম গ্রাহকদের জন্য একটি টেকসই, উচ্চমান এবং উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদানের পথ খুলে দিচ্ছে। বিশেষ করে যেসব এলাকায় এখনো ফাইবার অপটিক বা দ্রুতগতির ইন্টারনেট পৌঁছায়নি, সেখানে স্টারলিংক কার্যকর ভূমিকা রাখতে পারে। এনজিও, উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা এই সেবার মাধ্যমে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা পেতে পারেন।

তিনি বলেন, এর মাধ্যমে দেশের প্রযুক্তি খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এবং প্রধান উপদেষ্টার প্রত্যাশা অনুযায়ী ৯০ দিনের মধ্যে বাস্তবায়িত হলো এই প্রকল্প।


⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন