সারাদেশ / ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন আব্দুল জব্বার মন্ডল

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন আব্দুল জব্বার মন্ডল

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে ঘিরে বিভ্রান্তি ছড়ায় সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলকে নিয়ে। দাবি করা হয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তার ওপর হামলা হয়েছে। বিষয়টি নিয়ে অনেকে ফেসবুকে প্রতিবাদ জানালেও অবশেষে নিজেই মুখ খুলেছেন জব্বার মন্ডল।

বুধবার (২১ মে) ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছেন, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনি লেখেন,
“সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নাম ব্যবহার করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যা অনাকাঙ্ক্ষিত। এটি একটি Fake News. এই ভিডিও এর সাথে আমার কোন ধরনের সংশ্লিষ্টতা নেই। আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।”

এর আগেও তার নাম ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খোলার ঘটনায় থানায় জিডি করেছিলেন তিনি। ৩১ মার্চ তেজগাঁও থানায় করা সেই জিডির নম্বর ছিল ১৬৯৯। তখন তিনি ফেসবুক পোস্টে লিখেছিলেন, “আমার নাম এবং ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে। এ বিষয়ে জিডি করা হয়েছে। সবাইকে অনুরোধ করছি সতর্ক থাকতে।”

জনপ্রিয় এই সরকারি কর্মকর্তাকে ঘিরে এমন গুজব এবং বিভ্রান্তিকর তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন