সারাদেশ / সারজিস আলমকে সুপ্রিম কোর্টের আইনজীবীর লিগ্যাল নোটিশ

সারজিস আলমকে সুপ্রিম কোর্টের আইনজীবীর লিগ্যাল নোটিশ

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। হাইকোর্ট সম্পর্কে বিরূপ মন্তব্য করার অভিযোগে শনিবার (২৪ মে) এই লিগ্যাল নোটিশ পাঠান অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন।

নোটিশে বলা হয়েছে, সারজিস আলম যেন হাইকোর্ট নিয়ে করা তার মন্তব্যের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে ও লিখিতভাবে প্রকাশ্যে ক্ষমা চান। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২২ মে হাইকোর্ট বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ নিতে বাধা নেই বলে রায় দেয়। এই রায়কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান সারজিস আলম।

তিনি ফেসবুকে লিখেন, “মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?”

এই মন্তব্যকে কেন্দ্র করেই তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয় বলে জানা গেছে।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন