সারাদেশ / ছাত্রদল নেতা নাছিরের প্রতিবাদ: হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার নিন্দা

ছাত্রদল নেতা নাছিরের প্রতিবাদ: হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার নিন্দা

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক




জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

রোববার (৪ মে) রাতে তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসে এ ঘটনার প্রতিবাদ জানান।

স্ট্যাটাসে নাছির লেখেন,

“জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানাচ্ছি। পতিত ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের জীবন হুমকির মুখে পড়েছে।”

তিনি আরও লেখেন,

“ফ্যাসিস্ট শক্তিকে রাজনৈতিক ও সামাজিকভাবে মোকাবিলা না করে সব মনোযোগ শুধু নিজস্ব রাজনৈতিক প্রচারণার পেছনে দেয়া হচ্ছে। এর ফলে গণঅভ্যুত্থানকারী জনতা গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দিশা থেকে বঞ্চিত হচ্ছে।”

স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেন,

“ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাভিলাষ নয়, গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখাই আমাদের সব রাজনৈতিক পদক্ষেপের মূল উদ্দেশ্য হওয়া উচিত।”

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় গাজীপুরের বাসন থানার বাসন সড়ক এলাকায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন