সারাদেশ / হাসনাতের ওপর হামলা: পুলিশি হেফাজতে ১২ জন

হাসনাতের ওপর হামলা: পুলিশি হেফাজতে ১২ জন

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক





জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় সন্দেহভাজন ১২ জনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

রোববার (৪ মে) রাতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

জিএমপি কমিশনার ড. মো. নাজমুল করিম খান জানান, “হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। সকালে বিস্তারিত জানানো হবে।”

রোববার সন্ধ্যায় গাজীপুরের বাসন থানার বাসন সড়কে এ হামলার ঘটনা ঘটে। এতে হাসনাতের গাড়ির গ্লাস ভেঙে যায় এবং তিনি হাতে আঘাত পান, রক্তাক্ত হন।

হামলার ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা গেছে। এনসিপির নেতাকর্মীরা দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন,

“হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানাচ্ছি। পতিত ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনতে সরকারের ব্যর্থতা জনগণের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে।”

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন