অপরাধ / ফার্মগেটে নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মৃতদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যা ও শরীর পুড়িয়ে দেওয়ার অভিযোগ

ফার্মগেটে নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর মৃতদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যা ও শরীর পুড়িয়ে দেওয়ার অভিযোগ

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

১৩ই মে সকালে ঢাকার ফার্মগেট, তেজগাঁও এলাকার তেজকুনিপাড়া থেকে এক অল্পবয়সী শিশুর মৃ*তদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক ৬ থেকে ৮ বছর। স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যা থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে মাইকিংও করা হয়।

আজ সকাল ১০টার দিকে একটি গলিতে বস্তাবন্দি অবস্থায় শিশুটির দেহ পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয় এবং শরীরে গরম জল ঢেলে পুড়ি*য়ে দেওয়া হয়। শিশুটির মা ঘটনাস্থলে বার বার জ্ঞান হারাচ্ছেন।

তেজগাঁও থানার পুলিশ জানায়, প্রাথমিক তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন