অপরাধ / বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেফতার

বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেফতার

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

রাজধানীর বনানীতে ৯ বছর বয়সী এক পথশিশুকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মো. আল আমিন (২১) কে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, রোববার (১৪ জুলাই) সন্ধ্যার দিকে মহাখালী কমিউনিটি সেন্টারের পাশে একটি পরিত্যক্ত কক্ষে শিশুটিকে ধর্ষণ করা হয়। সংবাদ পাওয়ার পরপরই বনানী থানার ওসির নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। পরবর্তীতে বনানী থানাধীন মহাখালী টিভি গেইট এলাকা থেকে আল আমিনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আল আমিন মহাখালী বাস টার্মিনালে ভাসমান অবস্থায় থাকতেন এবং বিভিন্ন বাসে হেলপার হিসেবে কাজ করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন